ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’র বৃক্ষরোপণ

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’র বৃক্ষরোপণ

ফেনীতে ফলজ, বনজ ও ঔষধি উদ্ভিদের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'প্রয়াস'। ‘চলো সবে গাছ লাগাই, নইলে জীবন রক্ষা নাই’- এ স্লােগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আঙ্গিনায় চারা রোপণ করে সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের সভাপতি সামির ইসলামের সভাপতিত্বে প্রয়াস'র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম জিপাত, প্রতিষ্ঠাতা সদস্য ইমাম উদ্দিন আহম্মদ ইমন,কার্যকরী কমিটির সহ-সভাপতি হাফসা বিনতে ইকবাল জিনিয়া, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক উম্মে সালমা আঁখি, সাজিন ও সামিউলসহ অন্যান্য সদস্যরা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জানান, ক্রমাগত বৃক্ষ নিধনের ফলে জীববৈচিত্র্য হারিয়ে যেতে বসেছে। ফলে পরিবেশের উপর এর বিরূপ প্রভাব পড়ছে। মূলত এ সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। আজকে রোপণকৃত এসব গাছ বড় হলে পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’র বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’র বৃক্ষরোপণ
0:00 0:00
1.0x