ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী হার্ট ফাউন্ডেশনে ডাক্তার-নার্স লাঞ্ছিত, ভাংচুর

ফেনী হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে রোগীর স্বজনের হাতে ডাক্তার ও নার্স লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২ আগস্ট) বিকালে মোস্তফা কামাল (৭৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের সিসিইউতে কর্মরত ডাক্তার ও নার্সদের বেধড়ক পেটায় মৃতের স্বজনরা। সিসি ক্যামেরা ফুটেজে ৬ জন পুরুষ এ হামলায় অংশ নিতে দেখা যায় এবং এক নারী হামলায় উসকে দিতে দেখা যায়।

সিসি ফুটেজে দেখা যায়, সিনিয়র ডাক্তার মতিউর রহমানকে কিল ঘুষিসহ বেধড়ক পেটানো হয়। একই সময়ে নার্স রহিমা আক্তার, আয়া মাধবী রাণীসহ কর্মরত তিন নারীকে লাঞ্ছিত করে মৃতের স্বজনরা।

প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু জানান, রবিবার সিসিইউতে এক রোগীর মৃত্যু ঘটে। এতে মৃত রোগীর স্বজনরা হাসপাতালের ডাক্তার নার্সদের মারধর ছাড়াও ব্যাপক ভাংচুর চালায়। হাসপাতালের একটি কার্ডিয়াক মনিটর, গ্লাস ডোর, আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

সাধারণ সম্পাদক জানান, মৃত মোস্তফা কামাল ওয়াপদার অবসরপ্রাপ্ত চাকুরীজীবি ছিলেন। শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে বাসা হলেও স্থায়ী ঠিকানা মোটবী বড় বাড়ি।

হাসপাতালে লিপিবদ্ধ রোগীর অভিভাবক সাইফুল ইসলামের মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তের পর করণীয় নির্ধারিত হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনী হার্ট ফাউন্ডেশনে ডাক্তার-নার্স লাঞ্ছিত, ভাংচুর

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x