ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় ৩ ডাকাত গ্রেফতার

ছাগলনাইয়ায় ৩ ডাকাত গ্রেফতার

খুনসহ ডাকাতি মামলায় জড়িত থাকা সন্দেহে ছাগলনাইয়ায় ৩জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ৩ আগস্ট) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ।

ওসি জানান, গ্রেফতারকৃতরা হল ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের মৃত শাহজাহানের ছেলে আলী নুর সুজন প্রকাশ শুটার সুজন (৩০), পূর্ব পাঠানগগের শাহ কোনার সামছুল হক হাজী বাড়ীর মৃত আবদুল বারেকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০) ও উত্তর হরিপুরের আম্বর আলী পাটোয়ারী বাড়ীর গালাম হোসেন প্রকাশ বাহার মিয়ার ছেলে মোতালেব হোসেন প্রকাশ মুক্তার (৩৯)।

মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, খুন, অস্ত্র, মাদক আইনের মামলা সহ একাধিক করে মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি জানান, এছাড়া কিছুদিন পূর্বে একটি ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত থাকা সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে ওসি জানান।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় ৩ ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় ৩ ডাকাত গ্রেফতার
0:00 0:00
1.0x