ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় গোলাগুলিতে ১৫ মামলার আসামী নিহত

ছাগলনাইয়ায় দুই ডাকাত দলের গোলাগুলিতে মোঃ কামরুল (২৪) প্রকাশ গুনাই কামরুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ডাকাত দলের সদস্য বলে দাবী করছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়ন হতে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

ওসি জানান, এসময় ঘটনাস্থল হতে ১টি বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও দস্যুতাসহ মোট ১৫ টি মামলা রয়েছে। সে পাঠাননগর পূর্ব হরিপুর গ্রামের হানিফ পাঠানের ছেলে।

তিনি আরও জানান, দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখে। পরে তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তার মৃতদেহ ফেনী জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় গোলাগুলিতে ১৫ মামলার আসামী নিহত

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x