ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নতুন সিভিল সার্জনকে স্বাগত জানাল বিএমএ ও স্বাচিপ ফেনী

ফেনীতে সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেনকে স্বাগত জানিয়েছে ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ফেনী জেলা।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সিভিল সার্জনকে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে বিএমএ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠন দুইটি।

এসময় উপস্থিত ছিলেন বিএমএ ফেনী জেলা সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস, সহসভাপতি ডাঃ কে পি সাহা, প্রচার সম্পাদক ডাঃ মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক ডাঃ সাইফুর রহমান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ রিয়াজ উদ্দিন এবং সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ শাহরিয়ার।

বিএমএ ফেনী জেলা সভাপতি ও স্বাচিপ ফেনীর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার জানান, সংগঠনের সদস্যরা নবনিযুক্ত সিভিল সার্জনকে ফেনীতে স্বাগতম জানিয়েছে। তিনি বলেন, কর্মক্ষেত্রে তিনি সবসময় আমাদের পাশে পাবেন।

ডাঃ বিমল চন্দ্র দাস জানান, ফেনীতে কর্মকালীন সময়ে আমরা সিভিল সার্জনকে সব রকম সহযোগিতা প্রদানের কথা জানিয়েছি। স্বাস্থ্য বিভাগের গতিশীলতা ধরে রাখতে নতুন সিভিল সার্জন একজন যোগ্য কর্মকর্তা হিসেবে ফেনী এসেছেন।

ডাঃ ইকবাল জানান, প্রয়াত সিভিল সার্জনে ডাঃ সাজ্জাদ হোসেনের কিছু অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমরা নতুন সিভিল সার্জনের পাশে থাকার কথা ব্যক্ত করেছি।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নতুন সিভিল সার্জনকে স্বাগত জানাল বিএমএ ও স্বাচিপ ফেনী

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x