ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী ডায়াবেটিসে ম্যানিফোল্ড সিলিন্ডার প্রদান করলেন নিজাম হাজারী

ফেনী ডায়াবেটিস হাসপাতালে ২০টি ম্যানিফোল্ড সিলিন্ডার প্রদান করেছেন ফেনী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

আজ রবিবার (২৬ জুলাই) শহরের মাষ্টারপাড়াস্থ নিজ বাসভবনের সামনে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়। এসময় ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারীসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুসেন চন্দ্র শীল জানান, প্রদত্ত সিলিন্ডারগুলো হাসপাতালের আইসিইউ ও সিসিইউতে মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। এর ফলে হাসপাতালের অক্সিজেন রিজার্ভে আরও ২ লাখ ৬০ হাজার লিটার যোগ হয়েছে। রিফিলের সমস্যা না হলে এতে করে হাসপাতালে অক্সিজেন সংকট সৃষ্টি হবে না।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে নিজের ব্যক্তিগত পক্ষ হতে জেলার ৬ উপজেলায় ১ লাখ ২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন এমপি নিজাম উদ্দিন হাজারী। পরবর্তীতে চলতি বছরের রমজান মাসে এ তালিকায় যোগ হয়েছে আরও ৫০ হাজার পরিবার। এছাড়া করোনাকালীন সময়ে প্রতিদিন শহরের ভাসমান ও ছিন্নমুল প্রায় দুই হাজার মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ফেনী ডায়াবেটিসে ম্যানিফোল্ড সিলিন্ডার প্রদান করলেন নিজাম হাজারী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x