ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় পলাতক ‘গরুচোর’ গ্রেফতার

ছাগলনাইয়ায় পলাতক ‘গরুচোর’ গ্রেফতার

ছাগলনাইয়ায় গরুচুরির মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ইসমাইল হোসেন প্রকাশ তন্নী (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ( ২৫ জুলাই) রাতে চট্টগ্রামের জোরারগঞ্জের হিঙ্গুলি ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। সে ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।

ওসি জানান, সে ও তার সহযোগিরা মিলে কিছুদিন পূর্বে ছাগলনাইয়ার ঘোপাল এলাকা হতে ২টি ষাঁড় গরু চুরি করে সেগুলো ফেনী সদরের পাঁচগাছিয়া বাজারে বিক্রি করে দিয়েছিল। এ ব্যাপারে থানায় গরু চুরির মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার রাতে ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী নিজের দোষ স্বীকার করে আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় পলাতক ‘গরুচোর’ গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ছাগলনাইয়ায় পলাতক ‘গরুচোর’ গ্রেফতার
0:00 0:00
1.0x