ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

করোনা আক্রান্ত হয়ে ছাগলনাইয়ার আ’লীগ নেতার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী জুলফিকুল সিদ্দীকি। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে প্লাজমা দেবার জন্য বলেছিলেন। কিন্তু অনেক খুঁজে তার রক্তের গ্রুপের কোন প্লাজমা পাওয়া যায় নি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

জুলফিকুল সিদ্দীকি ছিলেন ঘোপাল ইউনিয়নের নিজকুনজরা আলোকদিয়া গ্রামের মরহুম আব্দুল হাকিমের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

করোনা আক্রান্ত হয়ে ছাগলনাইয়ার আ’লীগ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x