ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে আরও একজনের মৃত্যু

ফেনী জেনারেল হাসপাতালে বুধবার (৩ জুন) সকালে করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। মৃত্যুর পর কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার বাড়ি ফেনী সদরের কাজীরবাগের রুহিতিয়ায়।

আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ( ২ জুন) রাত সাড়ে এগারোটার দিকে ৭৮ বয়সী ওই বৃদ্ধ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ৫ ঘন্টার পর বুধবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

আরএমও জানান, করোনা উপসর্গ থাকায় মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ নিয়ে গত ৬দিনে ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪জনের মৃত্যু হয়েছে। গত শনিবার একইদিন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ২ বৃদ্ধের মৃত্যু হয়। তাদের বয়স ৬০-৮০ এর মধ্যে। তাদের বাড়ি ফেনী সদরে। এর পরদিন চল্লিশোর্ধ এক নারী উপসর্গ নিয়ে মারা যান। তার বাড়ি ছাগলনাইয়ায়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে আরও একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x