ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী

করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী। আজ রবিবার (১০ মে) সকালে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এটি স্থাপন করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি মেজর সুলতানুল আরেফিন।

মেজর আরেফিন জানান, জীবাণুনাশক স্প্রে পয়েন্টটি কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা থেকে তৈরীকৃত। চলমান করোনাভাইরাস সংক্রমণরোধে কম খরচে কিন্তু কার্যকর জীবাণুনাশক কাঠামোটি সেনাবাহিনীর একটি উদ্যোগ। এর মাধ্যদিয়ে পাঁচ সেকেন্ডে একজন ব্যক্তির সম্পূর্ণ দেহে স্বয়ংক্রিয়ভাবে জীবাণুনাশক তরল ছিটানো যাবে।

হাসপাতাল সম্মুখে স্থাপন প্রসঙ্গে তিনি বলেন, মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় জনবহুল স্থানে এটি স্থাপন করা হয়েছে। বহনযোগ্য হওয়ায় প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে পয়েন্টটি কার্যকর থাকবে।

ফেনী জেনারের হাসপাতালে চিকিৎসার্থে আগত আবুল কালাম বলেন, জীবাণুনাশক স্প্রে কাঠামো স্থাপন করায় একজন মানুষ জীবাণুমুক্ত হয়ে হাসপাতালে প্রবেশ করতে পারবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে জীবাণুনাশক স্প্রে পয়েন্ট স্থাপন করেছে সেনাবাহিনী

প্রকাশের তারিখ : ১০ মে ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x