ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নিম্ন আয়ের মানুষদের সহায়তা দিচ্ছে এনা ট্রান্সপোর্ট

করোনাভাইরাস সৃষ্ট চলমান পরিস্থিতিতে বিপাকে পড়া নিম্ন আয়ের অসহায় মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে পরিবহন সংস্থা এনা ট্রান্সপোর্ট। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ছাগলনাইয়ার পৌরসভা মেয়র মোহাম্মদ মোস্তাফা প্রতিষ্ঠানটির পক্ষ হতে পৌর প্রাঙ্গনে নিম্ন আয়ের মানুষদের হাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বিতরণ সমন্বয়কের সূত্রে জানা গেছে, আজ ৩ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি আলু, পেয়াজ ২ কেজি, ১ লিটার তেল ও ১ কেজি ডাল রয়েছে। আজ ৩য় দফায় এ সহায়তা প্রদান করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।এ তে কোন গরীব হতদরিদ্র বাদ যাবে না। প্রয়োজনে মুঠোফোনে যেকেউ ফোন দিয়ে খাদ্যসামগ্রী তার ঘরে পৌঁছে দেয়া হবে। এজন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

বিতরণকালে এনা ট্রান্সপোর্টের মালিক খোন্দকার এনায়েত উল্লাহর পরিবারের সদস্য সাংবাদিক জাকের হায়দার সুমনসহ পৌরসভার প্যানেল মেয়র মুন্সি নুর হোসেন, কাউন্সিলর ছলিমুল্লাহ ভুইয়া, সাইফুল ইসলাম স্বপন, কামাল উদ্দিন খোকন, হাবিবুর রহমান হাবিব, মাজহারুল হক মুসা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিম্ন আয়ের মানুষদের সহায়তা দিচ্ছে এনা ট্রান্সপোর্ট

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x