ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সোহেল চৌধুরী

করোনাভাইরাস সংক্রমণরোধে বাজার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। আজ বুধবার (১ এপ্রিল) বিকালে ছাগলনাইয়া বাজারের জিরো পয়েন্ট এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে নামেন তিনি।

চেয়ারম্যান জানান, মহামারী করোনাভাইরাসের কারণে আতঙ্কিত গোটা বিশ্ব। এ ভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা অনেক। বাংলাদেশে ইতোমধ্যে এর প্রাদূর্ভাব দেখা দিয়েছে। মহামারী করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার উপায় পরিস্কার-পরিচ্ছন্ন থাকাসহ সচেতনতা অবলম্বন করা।

তিনি বলেন, কোভিড-১৯ সাংঘাতিক ছোঁয়াচে রোগ হওয়ায় জনসমাগম স্থলগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এ চিন্তা মাথায় রেখে স্ব-উদ্যোগে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পরিচ্ছন্নতায় কাজ করছি।

এসময় তিনি বাজার এলাকাসহ শহরের বিভিন্ন পয়েন্টে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরে চলাচলরত যানবাহনে জীবাণুনাশক ছিটানো হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন সোহেল চৌধুরী

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x