ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী বৃদ্ধ আহত

ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের রেজুমিয়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী বৃদ্ধ আহত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) সকালে রাস্তার পারাপারের সময় ফিরোজ মিয়া (৭০) নামে ওই বৃদ্ধ আহত হন। তিনি সিলেটের হবিগঞ্জের আনোয়ারপুরের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

দুর্ঘটনায় বৃদ্ধ মারত্মকভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শহীদুল ইসলাম। তিনি বলেন, তাকে সার্জারি ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার উন্নতি না হলে আহত বৃদ্ধাকে বাইরে প্রেরণ করতে হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিএনজি অটোরিকশার ধাক্কায় পথচারী বৃদ্ধ আহত

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x