ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গবন্ধুর জন্মদিনে উপহার পেল শিশু রোগীরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উপহার পেয়েছে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তিকৃত শিশু-কিশোররা। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় শিশু ওয়ার্ডে ভর্তিকৃত শিশু ও কিশোরদের মাঝে উপহার তুলে দেন সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঞাসহ সকল বিভাগের চিকিৎসকরা।

এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী জানান, শিশু দিবস উপলক্ষ্যে সকল শিশু কিশোরদের নিয়ে শিশু ওয়ার্ডে কেক কাটা হয়েছে।

তিনি জানান, মুজিববর্ষের প্রথম দিনে হাসপাতালের ভেষজ বাগানে দুটি নিমগাছ রোপন করা হয়েছে। জন্মশতবার্ষিকীতে উপলক্ষ্যে হাসপাতালে ভর্তিকৃত ২৫০জন রোগীর সবাইকে দুইবেলা উন্নতমানের খাবার ও সকালের নাস্তায় পায়েস দেয়া হয়েছে।

আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঞা জানান, বঙ্গবন্ধুর জন্মদিন শিশু দিবসও। তাই দিবসটি শিশুদের নিয়ে উদযাপন করা হয়। দিনটিতে ফেনী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তিকৃত সকল শিশুদের মাঝে হাসপাতালের পক্ষ হতে বিভিন্ন খেলনা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। কিশোর বয়সীদের খেলনা গাড়ি ও শিশুদের খেলনা বাদ্যযন্ত্র উপহার দেয়া হয়েছে। এসময় শিশু ওয়ার্ডে রোগীদের মায়েদের মিষ্টিমুখ করানো হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনে উপহার পেল শিশু রোগীরা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x