ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

ফেনীতে অভিযান চালিয়ে মোঃ মিজানুল করিম ওরফে জসিম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত সেন্ট্রাল প্লাজার সামনে হতে তাকে আটক করা হয়। এসময় আমদানি নিষিদ্ধ ৬১ বোতল হুইস্কি এবং ১৪ ক্যান বিয়ার জব্দ করে র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে ফেনী সদর হাসপাতাল মোড়ে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ফুলগাজীর দক্ষিণ আনন্দপুরের ওবায়দুল হক পাটোয়ারীর ছেলে মোঃ মিজানুল করিম জসিমকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার সঙ্গে থাকা একটি ১ টি প্লাষ্টিকের ব্যাগ ও ১ টি প্লাষ্টিকের বস্তার ভেতর হতে উক্ত মাদকদ্রব্যগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্র্যের আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।

মোঃ নুরুজ্জামান জানান, আটক জসিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ২৯ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
0:00 0:00
1.0x