ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মায়ের মৃত্যু

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মায়ের মৃত্যু

সন্তানের উপর রাগ করে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মোসম্মৎ নুরী (২৫) নামে মায়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) শহরের বিদ্যানিকেতন স্কুল সংলগ্ন কামাল হাজারী রোডের রানা মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও’র ঢোলারহাটের ধর্মপুরে। তিনি দুই সন্তানের জননী। তার ৯ বছর বয়সী ও ৪ বছর বয়সী এক ছেলে রয়েছে।

নিহতের স্বামী ভটভটি চালক মোঃ বাবু জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে সন্তানদের নিয়ে খেলছিল তার স্ত্রী। এসময় তারা তাকে বিরক্ত করলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে সন্তানদের সাথে খেলাচ্ছলে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে নিজের গলায় ফাঁস লাগায়। প্রতিবেশীরা তাকে সাহায্য করতে আসে। এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে তাকে উদ্ধার করে হাসাপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়জুল কবির জানান, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা যায়, নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তবে বিকেল পর্যন্ত কোন আত্মীয় স্বজনের দেখা মেলেনি।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আত্মহত্যার অভিনয় করতে গিয়ে মায়ের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x