ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৮ এর মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের জন্য প্যানেল গঠন করে নিয়োগের দাবীতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনীর শহীদ মিনার প্রঙ্গনে প্যানেল নিয়োগ চাই বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্যানেল নিয়োগ বাস্তবায়ন কমিটির সদস্য নুরুল আলম মোহনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্যানেল নিয়োগ বাস্তবায়ন কমিটির সভাপতি সুজন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক রওনক জাহান ও কাজী মিনারুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা জানান, ২০১০, ২০১২, ২০১৩ ও ২০১৪ খ্রিষ্টাব্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগ দেয়া হলেও ২০১৮ খ্রিষ্টাব্দের নিয়োগ কার্যক্রমে প্যানেল গঠনের জন্য এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও প্রাথমিকে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনায় দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। শিক্ষক নিয়োগ দ্রুততার মধ্যে শেষ করাসহ নিয়োগ কার্যক্রমে সকল ধরনের কোটা বাতিলের দাবি জানান তারা। পাশাপাশি নিয়োগ পরীক্ষা ২০১৮-তে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরিক্ষায় অদৃশ্য কারণে তাদের বাতিল করা হয়। তাই প্যানেলের মাধ্যমে দ্রুত নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন তারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম জানান, সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগে ৭৬১ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হন। ২৪৮ জনকে চুড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

আন্দোলনকারীদের প্রসঙ্গে তিনি জানান, তারা চাইছে প্যানেলভূক্ত হতে। প্যানেল প্রসঙ্গে তিনি বলেন, ২০১০-১১ সালে এ পদ্ধতি চালু ছিল। এর মাধ্যমে মৌখিকে বাদ পড়া প্রার্থীদের মেধার ভিত্তিতে পরবর্তি চুক্তিভিত্তিক নিয়োগে একটি তালিকা করে রাখা হত। তিনি জানান, হাইকোর্টে একটি রীট আবেদনের প্রেক্ষিতে তা বন্ধ রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x