ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

অটোরিকশা উল্টে একই পরিবারের ৩জন আহত

সদর সংবাদদাতা
সদর সংবাদদাতা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অটোরিকশা উল্টে একই পরিবারের ৩জন আহত

ফেনী সদরের মাস্টারপাড়া-লস্করহাট আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সড়কের ভালুকিয়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হল আবু সায়েদ রাতুল (১০), মহব্বতের নেসা (৮৫) ও বকুল (৬০)।

জানা গেছে, সিএনজি চালিত অটোরিকশাযোগে ফেনী সদরের মোটবী হতে কুমিল্লার গুনবতীতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে ভালুকিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে তাদের বহনকারী সিএনজিটি উল্টে পড়ে। দুর্ঘটনা রাতুল, তার দাদী মহব্বতের নেসা ও পরিবারের আরেক সদস্য বকুল আহত হন। আহতদের মধ্যে রাতুলের অবস্থা আংশকাজনক। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তারা সকলে কুমিল্লা গুনবতীর আকদিয়া মজুমদার বাড়ির বাসিন্দা।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ শহীদুল ইসলাম জানান, আহতদের মধ্যে রাতুলের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনায় সে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

অটোরিকশা উল্টে একই পরিবারের ৩জন আহত

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
অটোরিকশা উল্টে একই পরিবারের ৩জন আহত
0:00 0:00
1.0x