ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মাইমুনা (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট পেট্রোল পাম্পের সামনে মোটর সাইকেল-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত মাইমুনা উপজেলার খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগ হতে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

ওই স্কুলের শিক্ষক জহিরুল ইসলাম জানান, আজকের পরীক্ষা শেষ করে ফুলগাজী কেন্দ্র হতে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিল মাইমুনা। পথিমধ্যে মুন্সিরহাট পেট্রোল পাম্পের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সিএনজিটির সংঘর্ষ ঘটে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। আমারা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সে আমজাদ হাটের মোঃ মোস্তফার মেয়ে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার তার মাথায় আঘাত লেগেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। রিপোর্ট এলে আঘাতের মাত্রা বোঝা যাবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আহত
0:00 0:00
1.0x