ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ঘোপাল প্রিমিয়ার লীগের উদ্বোধন

ঘোপাল প্রিমিয়ার লীগের উদ্বোধন

ছাগলনাইয়ায় ঘোপাল ইউনিয়ন প্রিমিয়ার লীগ ক্রিকেটের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ফেইসবুক ভিত্তিক গ্রুপ ‘ঘোপাল ইউনিয়ন কমিউনিটি’র আয়োজনে তেমুহনী মাঠে লীগের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কমিউনিটির এডমিন ইসতিয়াক চৌধুরী, মডারেটর মিনহাজুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা নজরুল ইসলাম, আনোয়ার হোসেন ও রিয়াদ হোসেন। আরও উপস্থিত ছিলেন নিজকুঞ্জরা মিতালী সমাজ সংঘের সাধারণ সম্পাদক নিজামুল হক রিয়ন, ক্রীড়া সম্পাদক আল ইমরান সাইমন, কার্যকরী সদস্য মেহেদী হাসান হিমেল, সাতানীপাড়া জাগরনী সংঘের সহ সভাপতি কাজী মোয়াজ্জেম জুয়েল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য দাউদুল আলম, ইব্রাহিম মিয়াজী নয়ন।

কমিউনিটির এডমিন ইশতিয়াক হোসেন চোধুরী বলেন, ইউনিয়নের ৮টি ওয়ার্ড হতে একটি করে দল দুটি গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টুর্নামেন্ট ঘিরে ইউনিয়নে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, তরুন প্রজন্মকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো মাদক মুক্ত সমাজ গড়া, খেলাধুলার মাধ্যমে পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা।

উদ্বোধনী ম্যাচে ৬নং ওয়ার্ড এর লাঙ্গলমোড়া সিক্সার্স ক্লাব ২নং ওয়ার্ডের দৌলতপুর ওয়ারিয়র্সকে ৩২ রানে পরাজিত করে। ৫২ রান খেলায় লাঙ্গলমোড়া সিক্সার্স’র ব্যাটসম্যান সজীব ম্যাচ সেরা হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঘোপাল প্রিমিয়ার লীগের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ঘোপাল প্রিমিয়ার লীগের উদ্বোধন
0:00 0:00
1.0x