ফেনী    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়ের পাশে ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টরা

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়ের পাশে ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টরা

ক্যান্সার আক্রান্ত ফেনীর বয়সভিত্তিক ক্রিকেটার মেহেদি হাসান হৃদয়ের পাশে দাঁড়িয়েছে জেলার ক্রিকেট খেলোয়াড়,সংগঠক ও ক্রিকেট সংশ্লিষ্টরা। শনিবার বিকেলে ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের সভাকক্ষে হৃদয়ের বাবা জনাব আবুল কাশেমের হাতে সকলের পক্ষ থেকে তিন লক্ষ টাকার চেক তুলে দেয়া হয়।

বিসিবির ফেনী জেলা কাউন্সিলর শরীফুল ইসলাম অপুর উদ্যোগে আয়োজিত এ চেক হস্তান্তর অনুষ্ঠানে এসময়ে আরও উপস্থিত ছিলেন জেলার সিনিয়র ক্রীড়া সংগঠক মো: মুস্তফা জামাল, ক্রীড়া সংগঠক মতিউর রহমান সোহেল, ক্রিকেট কোচ ইজাবুর রহমান টিটু, ক্রিকেট কোচ হাবিবুর রহমান রানা, জেলা ক্রিকেট দলের অধিনায়ক মির হোসেন রিংকু, জেলা ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার সাজ্জাদ হোসেন রায়হান, ক্রিকেটার পিপুল, মোহাম্মদ রেহান। 

জানা গেছে, হৃদয়ের জন্য এ তহবিল সংগ্রহ করতে স্থানীয় ক্রিকেটার ও ক্রিকেটারদের শুভাকাঙ্ক্ষী প্রবাসীরা বেশ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকার আশ্বাস দিয়েছে সকলে। চেক হস্তান্তর শেষে জেলার ক্রিকেট পরিবারের পক্ষ থেকে হৃদয়ের সুস্থতায় দোয়া কামনা করা হয়।

দৈনিক ফেনী

শনিবার, ০১ আগস্ট ২০২৬

ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার হৃদয়ের পাশে ফেনীর ক্রিকেট সংশ্লিষ্টরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x