ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

সদর সংবাদদাতা
সদর সংবাদদাতা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

ফেনী সদরের পাঁচগাছিয়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ৪টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে খবর পেয়ে পালায় মাটি ব্যবসায়ীরা। এসময় তাদের ফেলে যাওয়া একটি স্ক্যাভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। পরে তারা হাজির হলে ৩০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে জব্দকৃত যানগুলো ফিরিয়ে দেয়া হয়।

এসময় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কৃষি জমির মাটি কাটায় জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২০

featured Image

ফেনী সদরের পাঁচগাছিয়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ৪টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে খবর পেয়ে পালায় মাটি ব্যবসায়ীরা। এসময় তাদের ফেলে যাওয়া একটি স্ক্যাভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। পরে তারা হাজির হলে ৩০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে জব্দকৃত যানগুলো ফিরিয়ে দেয়া হয়।

এসময় পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক ফেনী

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
কৃষি জমির মাটি কাটায় জরিমানা
0:00 0:00
1.0x