ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ছাগলনাইয়ায় আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছাগলনাইয়ায় আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

ফেনীর ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ জাহিদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৭। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ৮টার দিকে ছাগলনাইয়া বাজার হতে তাকে আটক করা হয়। এসময় ১৬ হাজার ৭শ ১৪ পিস আমদানি নিষিদ্ধ অবৈধ বিদেশী সিগারেট জব্দ করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, অবৈধভাবে বিদেশী সিগারেট বিক্রির খবর পেয়ে ছাগলনাইয়ায় বাজারের স্টেশন রোডে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২টি বস্তাসহ পালানোর চেষ্টাকালে উপজেলার রেজুমিয়ার পাটোয়ারীর বাড়ির মোৎ তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে আটক করে র‌্যাব। পরে বস্তাগুলোতে তল্লাশী চালিয়ে ১৬ হাজার ৭১৪ পিস আমদানি নিষিদ্ধ অবৈধ বিদেশী সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ০২ লক্ষ ৭১ হাজার টাকা।

মোঃ নুরুজ্জামান জানান, আটক জাহিদুলের কাছে জব্দ সিগারেটের কোন বৈধ কোন কাগজপত্র ছিল না। সে বিভিন্ন দেশ হতে অবৈধ উপায়ে এসব সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারী মূল্যে বিক্রি করছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ছাগলনাইয়ায় আমদানি নিষিদ্ধ সিগারেটসহ আটক ১

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x