ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

রামপুরে চাঁদা আদায়কালে ভুয়া র‌্যাব আটক

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামপুরে চাঁদা আদায়কালে ভুয়া র‌্যাব আটক

ফেনী শহরের রামপুরে অভিযান চালিয়ে মোঃ ইকবাল হোসেন (৪০) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চাঁদাবাজি করার সময় তাকে আটক করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ চাঁদাবাজির ৪৭ হাজার ৩শ ৪০ টাকার উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, চাঁদাবাজির খবর পেয়ে পৌরসভার রামপুরে ভূঞা বাড়ীর সামনে অভিযান চালায় র‌্যাব-৭ সদস্যরা। এসময় ওই এলাকার স্থানীয়দের সহায়তায় মাতৃছায়া নামীয় ভবনের পাঁচতলার ভবনের ছাদে চাঁদা আদায়কালে ছাগলনাইয়ার দৌলতপুরের মোঃ শামসুল হুদার ছেলে মোঃ ইকবাল হোসেন (৪০) কে আটক করে র‌্যাব। এসময় তার পরিহিত প্যান্টের পকেট হতে চাঁদাবাজির ৪৭ হাজার ৩শ ৪০ টাকার উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আটক ইকবাল র‌্যাব পরিচয়ে লোকজনকে হুমকি দিয়ে অর্থ আদায়ের জন্য স্থানীয়দের উপর চাপ প্রয়োগ করত।

মোঃ নুরুজ্জামান জানান, আটক ইকবাল দীর্ঘদিন ধরে র‌্যাব পরিচয়ে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের নিকট ভয়ভীতি প্রদর্শন করিয়া চাঁদা আদায় করিত এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দিত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

রামপুরে চাঁদা আদায়কালে ভুয়া র‌্যাব আটক

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x