ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৮ উইকেটে জিতল ছাগলনাইয়া পাইলট

৮ উইকেটে জিতল ছাগলনাইয়া পাইলট

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষ্যে আয়োজিত প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফেনী জেলা পর্যায়ের খেলায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়েছে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ পর্যায়ের ম্যাচে ৮ উইকেট বিজয়ী হয় ছাগলনাইয়া পাইলট।

সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ছাগলনাইয়া পাইলটের বোলার নুরুল আবসারের দুর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ২৪ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ফেনী পাইলটের ব্যাটসম্যানরা। ১৭ ওভারে সব কয়টি হারিয়ে দলীয় ৭৩ রানের মাথায় গুটিয়ে যায় তারা। দলের পক্ষে আবদুল্লাহ ৩২ বলে সর্বোচ্চ ১৬ রান করে। ছাগলনাইয়া পাইলটের বোলার নুরুল আবসার ৮ ওভার বল করে ২৭ রানে ৫ উইকেট লাভ করে।

জয়ের জন্য ৭৪ রান তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ছাগলনাইয়া পাইলটের ব্যাটসম্যানদের। ২ উইকেট হারিয়ে ১৭ ওভারেই বিজয় নিশ্চিত করে ব্যাটসম্যানরা। দলের পক্ষে ওপেনিং ব্যাটসম্যান রেদওয়ানুল আলম ৫৩ বলে সর্বোচ্চ ৩৪ রান করে। ফেনী পাইলটের ৭জন বোলার বল করলেও কেউই ব্যাটসম্যানদের দমাতে পারেনি।

ম্যাচ পরিচালনা করেন মোঃ শাহাদাত হোসেন আবির ও আবদুল আহাদ।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৮ উইকেটে জিতল ছাগলনাইয়া পাইলট

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
৮ উইকেটে জিতল ছাগলনাইয়া পাইলট
0:00 0:00
1.0x