ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিজিবি’র অভিযানে ৭০ হাজার টাকার মাদক জব্দ

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিজিবি’র অভিযানে ৭০ হাজার টাকার মাদক জব্দ

ফেনীতে ৪ বিজিবির পৃথক অভিযানে ৭০ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফুলগাজী ও পরশুরাম সীমান্ত এলাকা অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় হুইস্কি ও ৪৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে ৪ বিজিবি’র ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।

ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কামরুজ্জামান জানান, রবিবার বেলা ১২ টার দিকে ফুলগাজীর আমজাদহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে তারাকুচা বিওপি’র হাবিলদার মোঃ রহমত হোসেন এর নেতৃত্বে ০৩ জনের একটি টহল দল। জব্দকৃত হুইস্কির মুল্য ৬০ হাজার টাকা।

একই দিন বিকালে পরশুরামের নোয়াপাড়া এলাকা হতে শ্রীপুর বিওপি’র সুবেদার মোঃ আবু সুফিয়ান হকের নেতৃত্বে ৫ জনের একটি টহল দল অভিযান পরিচালনা করে ৪৬পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকের সিজার মূল্য ১৩ হাজার ৮শ টাকা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিজিবি’র অভিযানে ৭০ হাজার টাকার মাদক জব্দ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x