ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল বাখরাবাদ

সদর সংবাদদাতা
সদর সংবাদদাতা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল বাখরাবাদ

কর্তৃপক্ষের অনুমোদন নেই, নেই আবেদনও। তবুও বাখরাবাদের এক কালো তালিকাভূক্ত ঠিকাদার গ্যাস সংযোগ দিচ্ছিলেন ফেনী সদরের পাঁচগাছিয়ার মাথিয়ারার এক ব্যক্তির বাড়িতে। এ খবর পেয়ে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণসহ ১ হাজার ফুট গ্যাস পাইপ লাইন জব্দ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী ফেনীর কর্মকর্তারা।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে পাঁচগাছিয়ার মাথিয়ারা এলাকার তোফাজ্জল হোসেন মসজিদের পেছনে মাওলানা মুফতী মোহাম্মদ আলীর বাড়িতে এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন ফেনীর ব্যবস্থাপক মোঃ শাহাব উদ্দিন জানান, আমরা খবর পেয়েছিলাম অবৈধ গ্যাস লাইন সংযোগ দেয়া হচ্ছে। তাৎক্ষণিক আমরা অভিযানে চালিয়ে এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে গ্যাস পাইপ লাইন জব্দ করি। তিনি বলেন, আরিফুল ইসলাম নামের এক ঠিকাদার এ অবৈধ সংযোগ প্রদান করছিলেন। তার এসব কার্যকলাপে আমরা অনেক আগেই আরিফুলকে কালো তালিকাভুক্ত করেছি।

বাখরাবাদ ফেনীর প্রকৌশলী কামরুল হাসান বলেন, এ ধরনের অবৈধ ঝুকিপূর্ণ সংযোগের কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।

অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে গ্রাহক মাওলানা মুফতী মোহাম্মদ আলী বলেন, আজাদ এন্টারপ্রাইজের ঠিকাদার আরিফুল ইসলাম আমাদের সংযোগটির ব্যবস্থা করে দিচ্ছিলেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল বাখরাবাদ

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল বাখরাবাদ
0:00 0:00
1.0x