ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মোটর সাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধার মৃত্যু

ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সিলোনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় মালেকা খাতুন নামে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দাগনভূঞার সিলোনিয়ার গজারিয়া রোডে মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দাগণভূঞার জায়লস্কর ইউনিয়নের ওমরপুরের মানু মিয়া বাড়ির মৃত ইয়াকুব মিয়ার স্ত্রী মালেকা খাতুন সকালে ওই স্থানে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় মোটর সাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়দের সহায়তায় বৃদ্ধার ছেলে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ফজলুল করিম জানান, মোটর সাইকেলের ধাক্কায় তিনি মারাত্নক আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় মোটরসাইকেল চালক দাগনভূঞার উত্তর নেয়াজপুরের রমজান আলীর ছেলে রেদোয়ান আলীকে পুলিশ আটক করেছে। এখন পর্যন্ত থানায় এ ব্যাপারে কোন অভিযোগ করা হয়নি।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

মোটর সাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x