ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর বিসিকে ও ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্দুয়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিকে ফেনী প্রাইভেট হাসপাতালের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটলে ২ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় আহতরা হল মাইজদি সোনাপুরের কামালের ছেলে আরিফ (১৪) ও চৌদ্দগ্রামের নারায়নজুরির দেলু মিয়ার মেয়ে রোকেয়া বেগম (৬৪)। এর মধ্যে রোকেয়া বেগমকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরিফ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সকাল সাড়ে ১১টার দিকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের বন্দুয়া স্কুলের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৪জন আহত হয়। আহতরা হল পরশুরামের অনন্তপুরের সোলেমানের ছেলে বাবু (২৮) ও তার স্ত্রী সালমা (১৮), খন্ডলহাইয়ের চাড়িগ্রামের আবু বক্করের ছেলে সফিক বাবু, জঙ্গলঘোনার বিলকিস (৩৫)। এর মধ্যে বাবু ও তার স্ত্রী সালমাকে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাঃ রেদোয়ান জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনের মধ্যে আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৬
0:00 0:00
1.0x