ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বিজিবি’র অভিযানে ২ লাখ ৭০ হাজার টাকার মাদক জব্দ

ফেনী ডেস্ক
ফেনী ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিজিবি’র অভিযানে ২ লাখ ৭০ হাজার টাকার মাদক জব্দ

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের পৃথক অভিযানে ২ লাখ ৭১ হাজার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়ন পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান।

বিবৃতিতে জানানো হয়, শনিবার (১ ফেব্রুয়ারি) ফেনীর বিভিন্ন সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ২ লক্ষ ৭১ হাজার ৫শ টাকা মূল্যের ৩১৫ বোতল ফেন্সিডিল ও ৯৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে বিজিবি জওয়ানরা।

ফেনী ব্যাটালিয়ন(৪ বিজিবি)এর অধিনস্থ তারাকুচা বিওপি’র নায়েক মোঃ মারুফ হোসেনের নেতৃত্বে ৪ জনের একটি টহল দল ফুলগাজী উপজেলাধীন রিষ্টমুখ নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে।

যশপুর বিওপি’র হাবিলদার মোঃ মোজাম্মেল হক নেতৃত্বে ৫ জনের একটি টহল দল ছাগলনাইয়া উপজেলাধীন মটুয়ায় অভিযান পরিচালনা করে ৩১৫ বোতল ফেন্সিডিল জব্দ করে।

জয়ন্তীনগর বিওপি’র হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ৫ জনের একটি টহল দল পরশুরামের ডিএম সাহেবনগরে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে।

পরশুরাম বিওপি’র নায়েব সুবেদার মোঃ হাসিবুর রহমান নেতৃত্বে ৫ জনের একটি টহল দল উপজেলার বাউরপাথর নামক স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে।

ছাগলনাইয়া বিওপি’র হাবিলদার মোঃ আনসার আলীর নেতৃত্বে ৩ জনের একটি টহল দল পূর্ব ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করে।

লেঃ কর্ণেল কামরুজ্জামান জানান, জব্দকৃত মাদক প্রচলিত নিয়ম অনুযায়ী ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ জমা দেয়া হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিজিবি’র অভিযানে ২ লাখ ৭০ হাজার টাকার মাদক জব্দ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x