ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

দাউদপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৫

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দাউদপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৫

ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের ফেনীর দাউদপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি ৪জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হল সোনাগাজীর চরচান্দিয়ার শফি উল্লাহ’র ছেলে জাহাঙ্গীর, সোনাগাজীর নসা মিয়ার ছেলে হেলাল, সোনাগাজীর চরগণেশের ইউনুসের ছেলে মোশাররফ, ফেনী সদরের ধলিয়ার আবদুল করিমের ছেলে শরীফ ও একই এলাকার আজুম খানের ছেলে আশরাফ। তারা সকলেই সিএনজি অটোরিকশার যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দাউদপুর ব্রিজের কাছে সিএনজি চালিত অটোরিকশা ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত জাহাঙ্গীরের অবস্থা আশংকাজনক বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দাউদপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৫

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
দাউদপুরে সিএনজি-পিকআপ সংঘর্ষে আহত ৫
0:00 0:00
1.0x