ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কাজী ওয়াহিদুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের করইয়া কাজী ওয়াহিদুর রহমান ইসলামিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

এডভোকেট কাজী আহমেদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার নুরুল আলম। পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে কামরুন নাহার, পরীক্ষার্থী মোহাম্মদ ইয়ারুব, শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী কাজী কুলসুম আক্তার। মানপত্র পাঠ করে পরীক্ষার্থী সুমাইয়া আক্তার। অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা নুরুল আলম।

অনুষ্ঠানে পিএসসিতে, জেডিসিতে ও দাখিলে জিপিএ ৫ শিক্ষার্থীদের সভাপতির ব্যক্তিগত তহবিল হতে ২০০০ টাকা, ৫০০০ টাকা ও ১০০০০ টাকা করে এককালীন শিক্ষা প্রণোদনা প্রদান করা হয়। প্রতিবছর তা অব্যাহত রাখা হবে অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয়। শেষে মাদ্রাসায় বিভিন্ন বিভাগে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাজী ওয়াহিদুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x