ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফাইনালে ফ্রেন্ডশীপ

 ফাইনালে ফ্রেন্ডশীপ

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক প্রথম বিভাগ ক্রিকেট লীগের ফাইনালে পৌঁছেছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব। আজ রবিবার (২৬ জানুয়ারি) ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ১ম সেমিফাইনালে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটকে ১০ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের হট ফেভারিট ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব।

সকালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফ্রেন্ডশীপের অধিনায়ক আলী আশ্রাফ ইমন। ব্যাটিংয়ে নেমে ফ্রেন্ডশীপের বোলারদের দাপটে দাঁড়াতে পারেনি ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের ব্যাটসম্যানরা। ফ্রেন্ডশীপের বোলার ওসামা ও পারভেজের দুর্দান্ড বোলিংয়ের মুখে ২৭.১ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৪ রানে গুটিয়ে যায় ক্রিকেট ইনস্টিটিউটের ইনিংস। দলের পক্ষে রাকিব ২২ বলে সর্বোচ্চ ৩৪ রান করে। ফ্রেন্ডশীপের বোলার ওসামা ৬ ওভার বল করে ২৭ রানে ৪ উইকেট ও পারভেজ ৬ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ক্রিকেট ইনস্টিটিউটের ব্যাটিং বিপর্যয় ঘটায়।

জবাবে জয়ের জন্য ১০৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি ফ্রেন্ডশীপের ব্যাটসম্যানদের। দলের ওপেনিং ব্যাটসম্যান সাইফের ঝড়ো ব্যাটিংয়ে ৯.৪ ওভারেই ১০ উইকেটে হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফ্রেন্ডশীপ। সাইফ ৩৫ বলে ৭১ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়। দলের পক্ষে অপর ব্যাটসম্যান সাব্বির ২৯ রান করে।

এর আগে গ্রুপ পর্যায়ের ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব। মঙ্গলবার লীগের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে স্কয়ার ও ব্রাদার্স ক্রিকেট ক্লাব।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফাইনালে ফ্রেন্ডশীপ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফাইনালে ফ্রেন্ডশীপ
0:00 0:00
1.0x