ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

কে.এম.সি.সিকে উড়িয়ে সেমিফাইনালে স্কয়ার

ফেনীতে মার্কেন্টাইল ব্যাংক ১ম বিভাগ ক্রিকেট লীগের ৪র্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্কয়ার স্পোর্টিং ক্লাব। আজ বুধবার (২২ জানুয়ারি) ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে কে.এম.সি.সিকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে দলটি।

সকালে টসে জিতে কেএমসিসি ব্যাটিংয়ে নামলেও স্কয়ারের বোলারদের দাপটে ক্রিজে দাঁড়াতে পারেনি ব্যাটসম্যানরা। দলের পক্ষে ব্যাটসম্যান টিপু হাল ধরার চেষ্টা করলেও ৩১.২ ওভারের মাথায় সব কয়টি উইকেট হারিয়ে ১০৪ রানে থেমে যায় কেএমসিসি। দলের পক্ষে টিপু ৪৮ বলে ৪৩ রান করে। স্কয়ারের বোলার রুমি ৩.২ ওভার বল করে ১৩ রানে ৫ উইকেট ও রাকিব ৮ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কেএমসিসির ব্যাটিংয়ে ধ্বস নামায়।

জবাবে জয়ের জন্য ১০৪ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে তেমন বেগ পেতে হয়নি স্কয়ারের ব্যাটসম্যানদের। ২০.২ ওভারে ৬ উইকেট বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্কয়ার। দলের পক্ষে রাফি ৪৬ বলে ৪৮ রান সংগ্রহ করে। কেএমসিসির বোলার মেহেদী ২ উইকেট লাভ করে।

ম্যাচে বোলিং নৈপুণ্যের জন্য স্কয়ারের বোলার রুমিকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কে.এম.সি.সিকে উড়িয়ে সেমিফাইনালে স্কয়ার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x