ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ম্যানচেষ্টারকে হারিয়ে সেমিফাইনালে এফসিআই

মার্কেন্টাইল ব্যাংক ১ম বিভাগ ক্রিকেট লীগের ৩য় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফেনী ক্রিকেট ইনস্টিটিউট। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ম্যানচেষ্টার ক্রিকেট ক্লাবকে ৭৯ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে এফসিআই।

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে এফসিআই। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে শ্যামল ৪২ বলে সর্বোচ্চ ৩৫ ও পিয়াস ৩৩ রান করে। ম্যানচেষ্টারের বোলার পিপুল ৩, রিংকু ও আশরাফুল প্রত্যেকে ২ উইকেট করে লাভ করে।

জবাবে জয়ের জন্য ১৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার রাফি ও পিয়াসের দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে ম্যানচেষ্টার। ২৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১১৮ রানে থেমে যায় তাদের ইনিংস। দলের পক্ষে ব্যাটসম্যান হিরা ৩৩ বলে ২৯ রান সংগ্রহ করে। ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার রাফি ৬ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট ও পিয়াস ২৪ রানে ৩ উইকেট লাভ করে।

ম্যাচে বোলিং নৈপুণ্যের জন্য ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার রাফিকে ম্যাচ সেরা নির্বাচিত করা হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ম্যানচেষ্টারকে হারিয়ে সেমিফাইনালে এফসিআই

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x