ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে লরি চাপায় যুবকের মৃত্যু

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফেনীতে লরি চাপায় যুবকের মৃত্যু

১৬ জানুয়ারি ২০২০ ।। সদর প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বোগদাদিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় শাহাদাত হোসেন জনি (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ৩ তিনটার দিকে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও একজনকে আহতাবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত জনি মোটরসাইকেল চালিয়ে ফেনীর দিকে আসছিলেন। মহাসড়কের ওই স্থানে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এসময় মহাসড়কে চলমান একটি মালবাহী লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয়। দুর্ঘটনা আহত আরও এক মোটর সাইকেল আরোহীকে আহতাবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে আনা হয়।

বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ওমর হায়দার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। নিহত জনি ফেনী সদরের বোগদাদিয়ার সুলতান আহম্মদের বাড়ির মকবুল আহম্মদের ছেলে।

বিস্তারিত আসছে...

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে লরি চাপায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে লরি চাপায় যুবকের মৃত্যু
0:00 0:00
1.0x