ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

৪ উইকেট পেয়ে ম্যাচ সেরা এমদাদ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৪ উইকেট পেয়ে ম্যাচ সেরা এমদাদ

১৫ জানুয়ারি ২০২০ ।। ক্রীড়া প্রতিবেদক ।।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগের আজকের ম্যাচে ৪ উইকেট পেয়ে সেরা হয়েছে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটটের বোলার এমদাদ। আজ বুধবার (১৫ জানুয়ারি) শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে তার দুর্দান্ত বোলিংয়ে স্কয়ারকে ৬ ইউকেটে হারিয়ে জয় পেয়েছে ফেনী ক্রিকেট ইনস্টিটিউট।

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্কয়ার। ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার এমদাদ ও রাফির দূর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কয়ারের ব্যাটসম্যানরা। ১৩ ওভার শেষে মাত্র ৩৬ রানে ৬ উইকেট হারায় স্কয়ার। শেষে ২১.৫ ওভরে দলীয় ৭৪ রানে থেমে যায় স্কয়ারের ইনিংস। ক্রিকেট ইনস্টিটিউটে বোলার এমদাদ ৪ ও রাফি ৩ উইকেট লাভ করে।

জবাবে জয়ের জন্য ৭৫ রানের সহজ টার্গেটে নেমে তেমন বেগ পেতে হয়নি ক্রিকেট ইনস্টিটিউটের ব্যাটসম্যানদের। ১৯ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলের পক্ষে প্রভাত সর্বোচ্চ ২৯ ও রায়হান ২৭ রান করে। স্কয়ারের বোলার বেলায়েত ও মুন্না প্রত্যেকে ১ উইকেট লাভ করে।

ম্যাচ শেষে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার এমদাদকে ম্যাচ সেরা ঘোষণা দেয়া হয়।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

৪ উইকেট পেয়ে ম্যাচ সেরা এমদাদ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
৪ উইকেট পেয়ে ম্যাচ সেরা এমদাদ
0:00 0:00
1.0x