ফেনী    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

প্রথম বিভাগ ক্রিকেট লীগে সহজ জয় পেল এফসিআই

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

প্রথম বিভাগ ক্রিকেট লীগে সহজ জয় পেল এফসিআই

১৫ জানুয়ারি ২০২০ ।। ক্রীড়া প্রতিবেদক ।।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড প্রথম বিভাগ ক্রিকেট লীগে স্কয়ার স্পোটিং ক্লাবকে সহজে হারিয়ে জয় পেল ফেনী ক্রিকেট ইনস্টিটিউট।আজ বুধবার (১৫ জানুয়ারি) শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্কয়ারকে ৬ ইউকেটে হারিয়ে জয় পেয়েছে ফেনী ক্রিকেট ইনস্টিটিউট।

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্কয়ার। ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার এমদাদ ও রাফির দূর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কয়ারের ব্যাটসম্যানরা। ১৩ ওভার শেষে মাত্র ৩৬ রানে ৬ উইকেট হারায় স্কয়ার। শেষে ২১.৫ ওভরে দলীয় ৭৪ রানে থেমে যায় স্কয়ারের ইনিংস। ক্রিকেট ইনস্টিটিউটে বোলার এমদাদ ৪ ও রাফি ৩ উইকেট লাভ করে।

জবাবে জয়ের জন্য ৭৫ রানের সহজ টার্গেটে নেমে তেমন বেগ পেতে হয়নি ক্রিকেট ইনস্টিটিউটের ব্যাটসম্যানদের। ১৯ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলের পক্ষে প্রভাত সর্বোচ্চ ২৯ ও রায়হান ২৭ রান করে। স্কয়ারের বোলার বেলায়েত ও মুন্না প্রত্যেকে ১ উইকেট লাভ করে।

ম্যাচ শেষে ফেনী ক্রিকেট ইনস্টিটিউটের বোলার এমদাদকে ম্যাচ সেরা ঘোষণা দেয়া হয়।

দৈনিক ফেনী

রোববার, ০৯ আগস্ট ২০২৬

প্রথম বিভাগ ক্রিকেট লীগে সহজ জয় পেল এফসিআই

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x