ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

নেত্রকোণা থেকে উদ্ধার হল অপহৃতা এসএসসি পরীক্ষার্থী

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নেত্রকোণা থেকে উদ্ধার হল অপহৃতা এসএসসি পরীক্ষার্থী

৯ জানুয়ারি ২০২০ ।।দাগনভূঞা সংবাদদাতা।।

দাগনভূঞার অপহৃতা এসএসসি পরিক্ষার্থীকে নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও আটককৃত অপহরণকারীর বাবা খুরশিদ আলমের দেওয়া তথ্যমতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় তাদের এক আত্মীয়ের বাসা থেকে অপহৃত মেয়েটিকে করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী আশ্রাফুল আলম হৃদয় পালিয়ে গেছে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে দাগনভূঞা পৌর শহরের বেতুয়া এলাকায় স্কুলে যাওয়ার পথে শিক্ষার্থীকে অপহরণ করে আশ্রাফুল আলম হৃদয় নামের এক বখাটে। ওই ছাত্রী দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

থানার ওসি জানান, এ ঘটনায় অভিযুক্ত হৃদয়সহ তার সহযোগিদের আটক করতে চেষ্টা চলছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নেত্রকোণা থেকে উদ্ধার হল অপহৃতা এসএসসি পরীক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x