ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

বঙ্গমাতা গোল্ডকাপে সেরা মির্জানগরের মেয়েরা

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বঙ্গমাতা গোল্ডকাপে সেরা মির্জানগরের মেয়েরা

৮ জানুয়ারি ২০২০ ।। শহর প্রতিনিধি।।

জেলা পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পরশুরামের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বুধবার (৮ জানুয়ারী) দুপুর আড়াইটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে পরশুরামের মির্জানগর প্রাথমিক বিদ্যালয় ও ফেনী সদরের ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।

৬০ মিনিটের খেলায় ধলিয়াকে ১ গোলে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে পরশুরামের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা। 

এ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ৭ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করে। এর মধ্যে ২টি হ্যাট্রিক রয়েছে। আজকের ফাইনালে জয়সূচক গোলটি তার পা থেকেই আসে।

খেলা শেষে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তারসহ সহ অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।

দলকে শিরোপা জেতাতে পেরে ভীষণ খুশি টুর্নামেন্টে মেয়েদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুমাইয়া। সে জানায়, আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা টুর্নামেন্টে খেলার। খেলতে পেরে বেশ ভালো লাগছে। সামনে যদি আরও সুযোগ-সুবিধা পাই, তাহলে অনেক বড় ফুটবলার হতে চাই।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বঙ্গমাতা গোল্ডকাপে সেরা মির্জানগরের মেয়েরা

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২০

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x