ফেনী    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা

কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান গফুর

কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান গফুর

ফেনীতে ২০১৭ সালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আবদুর গফুর ভূঞাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ফেনীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামত উল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন এ তথ্য নিশ্চিত করে জানান, জামিন আবেদন নামঞ্জুর করে আবদুর গফুর ভূঞাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

এর আগে, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের এ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হলে তিনি নিম্ন আদালতে আত্মসমর্পন করেন। এ মামলায় তিনি ১৫২ নম্বর আসামি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাত বছর পর ২০২৪ সালের ৯ অক্টোবর ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে প্রধান আসামি করে ৪৫১ জনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় সুলতান মোহাম্মদ সিকান্দার নামে বিএনপির এক নেতা বাদী হয়ে এই মামলা করেন। তিনি ছাগলনাইয়া উপজেলার উত্তর লাঙ্গলমোড়া গ্রামের মোহাম্মদ ওবায়দুল হকের ছেলে ও উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক।

মামলার এজাহারে বলা হয়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। সকাল ১০টায় ঢাকায় নিজ বাসা থেকে নেতাকর্মীদের নিয়ে তিনি টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। নেতাকর্মীদের নিয়ে খালেদা জিয়ার গাড়িবহরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নতুন মুহুরীগঞ্জ বাজার এলাকা অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করে।

মামলায় অভিযোগ করা হয়েছে, গাড়িবহর লক্ষ্য করে গুলি, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ করা হয়। হামলায় গণমাধ্যমকর্মী ও বিএনপির নেতাকর্মীদের বহনকারী প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী ও তৎকালীন মহাসচিব বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকেই আহত হন। মারধর করেন খালেদা জিয়ার দেহরক্ষীসহ অনেককে। এই হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়।

দৈনিক ফেনী

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান গফুর

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
কারাগারে সাবেক ইউপি চেয়ারম্যান গফুর
0:00 0:00
1.0x