ফেনী    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ভোক্তা অধিকারের অভিযান

খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের জরিমানা

শহর প্রতিনিধি
শহর প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের জরিমানা

ফেনীতে অভিযান চালিয়ে দুই খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে পণ্যের মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় ঘোষণা না থাকা এবং আমদানিকৃত শিশু খাদ্যে প্রয়োজনীয় ঘোষণা ও দেশীয় মুদ্রায় মূল্য উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স হ্যাভেন বেকার্সকে ৮ হাজার টাকা এবং ট্রাংক রোড এলাকার মেসার্স রসমেলাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক ফেনী

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x