ফেনী    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

‘যোগ্য এবং ত্যাগীরাই দলীয় সমর্থন পাবে’

‘যোগ্য এবং ত্যাগীরাই দলীয় সমর্থন পাবে’

ফেনীতে নানা আয়োজেন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা, কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলা, স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপি নেতারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিড টাউন কনভেনশন হলে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

আলোচনা সভায় জয়নাল আবেদীন ভিপি বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দলমতের ঊর্ধ্বে গিয়ে আইনের আওতায় আনতে হবে এবং এ কাজে সবাইকে সহযোগিতা করতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, বর্তমানে অনেকেই নিজে নিজেই নেতা, চেয়ারম্যান-মেম্বার প্রার্থী হয়ে ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। জেলা বিএনপির সিদ্ধান্ত বা দলীয় ফোরামে আলোচনা ছাড়াই ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। এভাবে দলীয় কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে কোনো কর্মকাণ্ড করা যাবে না। প্রার্থীসহ যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করে নেওয়া হবে এবং যোগ্যতার ভিত্তিতে বিবেচনার পর দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক বলেন, আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনতে পারাই নেতাকর্মীদের সবচেয়ে বড় মূল্যায়ন। ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে যেখানে একসময় অল্পসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকতেন, এখন সেখানে চেয়ারম্যান-মেম্বার পদে একাধিক প্রার্থী হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। একাধিক প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত একজনকে প্রার্থী করা হবে। ত্যাগ, যোগ্যতা, যাচাই-বাছাই এবং জনগণের সমর্থন বিবেচনায় নিয়ে প্রার্থী নির্বাচন করা হবে। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক বলেন, বিএনপি কোনো তাবেদারি করেনি, বরং দেশের মানুষের জন্য কাজ করেছে। অনেক নেতাকর্মীর ত্যাগ ও সংগ্রামের কারণেই দলটি আজ টিকে আছে। তাই দীর্ঘদিনের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দিতে হবে। গত ১৭ বছর যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, তাদের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন। এসব মামলায় হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যেকোন মূহুর্তে কোন বিপদ হলে এ মামলাগুলো কাল হয়ে দাঁড়াবে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, কৃষক দলের জেলা সভাপতি জসিম উদ্দিন, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি ও জেলা তাঁতি দলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবন। অনুষ্ঠানের শুরুতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দৈনিক ফেনী

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

‘যোগ্য এবং ত্যাগীরাই দলীয় সমর্থন পাবে’

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
‘যোগ্য এবং ত্যাগীরাই দলীয় সমর্থন পাবে’
0:00 0:00
1.0x