ফেনী    মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি

গ্যাসের বদলে মিলল দুঃখ প্রকাশ

গ্যাসের বদলে মিলল দুঃখ প্রকাশ
কোলাজ: দৈনিক ফেনী

তীব্র গ্যাস সংকটে যখন ফেনীসহ বৃহত্তর কুমিল্লা অঞ্চলের হাজারো গ্রাহক চরম ভোগান্তিতে, ঠিক তখন একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

রোববার (৩ আগস্ট) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল)-এর কারিগরি ত্রুটির কারণে জাতীয় পর্যায়ে এলএনজি সরবরাহ অনাকাঙ্ক্ষিতভাবে কমে গেছে। এর প্রভাবে বিজিডিসিএলের বিতরণ এলাকা-কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ এবং কোথাও কোথাও শূন্যচাপ বিরাজ করছে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হলেও কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

এদিকে কয়েকদিন ধরে ফেনীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বাসাবাড়িতেও অনেক এলাকায় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। গ্যাস সংকটের কারণে সড়কে সিএনজিচালিত যানবাহনের সংখ্যাও কমে গেছে। এতে যাত্রীদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে গুনতে হচ্ছে স্বাভাবিকের প্রায় দ্বিগুণ ভাড়া।

ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে গ্যাস না পেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে শুধু দুঃখ প্রকাশ নয়, কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে স্পষ্ট তথ্য ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন তারা।

দৈনিক ফেনী

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

গ্যাসের বদলে মিলল দুঃখ প্রকাশ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
গ্যাসের বদলে মিলল দুঃখ প্রকাশ
0:00 0:00
1.0x