ফেনী    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আটক বাস

ছবি: দৈনিক ফেনী

ফেনীর ছাগলনাইয়ায় স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, সাইফুল একজন যাত্রী নিয়ে অটোরিকশাযোগে বারৈয়ারহাট থেকে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিজকুঞ্জরা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাইফুল ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী আহত হন।

ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দৈনিক ফেনীকে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আটক বাস

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x