ফেনী    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের উদ্যোগ

চট্টগ্রামের ৪ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা

সামাজিক ও মানবিক সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ৪ শতাধিক পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে।

ফেনী থেকে সংগঠনটির একটি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালী, সাতকানিয়াসহ কয়েকটি উপজেলায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক রাশেদ ইকবাল-এর সার্বিক তত্ত্বাবধানে এ মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের প্রতিষ্ঠাতা সভাপতি তৌফিক উদ্দিন সিফাত, স্বেচ্ছাসেবী নূর আলম হোসেন রাজু, দপ্তর সম্পাদক মারশেদ ইবনে মিজান, প্রচার সম্পাদক আফরান হোসেন মাহির, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসিবুল হকসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আবির বলেন, “মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ কার্যক্রমের মাধ্যমে তিন শতাধিক ভারী খাদ্যসামগ্রী, শতাধিক শুকনো খাবার এবং প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বন্যাকবলিত মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। ফেনী স্টান্ট ওয়ারিয়র্স ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।”

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

চট্টগ্রামের ৪ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x