ফেনী    বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
দৈনিক ফেনী

শ্রদ্ধা ও সম্মাননায় ফেনীতে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের মুক্তবাজারে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। প্রথমে জেলা প্রশাসক মনিরা হক শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তাসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এ সময় শহিদ পরিবারের সদস্য এবং ‘জুলাই যোদ্ধা’রাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত শহিদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শ্রদ্ধা ও সম্মাননায় ফেনীতে পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x