ফেনী    সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

শ্রীচন্দ্রপুরে মুহুরী নদীর বাঁধে ফাটল

পানি কমার পর বাঁধ মেরামতের আশ্বাস দিল পাউবো

ফুলগাজীর শ্রীচন্দ্রপুরে মুহুরী নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। গতকাল রোববার (১২ জুলাই) দুপুরে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় বাঁধের ফাটল ও ঝুঁকিপূর্ণ অংশ সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। এর আগে গত ৩ মে দৈনিক ফেনীতে ‘টেকসই বাঁধ নির্মাণের জোরালো দাবি, ফুলগাজীতে ভাঙন আতঙ্কে মুহুরী নদীপাড়ের মানুষ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

সম্প্রতি মধ্যম শ্রীচন্দ্রপুরের বাঁশমুড়া, জগতপুর ও আশপাশের এলাকায় বাঁধে নতুন করে ফাটল দেখা দেয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও ভাঙন ও বন্যার আশঙ্কা দেখা দেয়। গতকাল ফেনী পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহাম্মেদের নেতৃত্বে একটি দল শ্রীচন্দ্রপুর ও জগতপুর এলাকার বাঁধ পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন উপসহকারী প্রকৌশলী ফাহাদ হোসাইন।

পরিদর্শন শেষে উপসহকারী প্রকৌশলী ফাহাদ হোসাইন বলেন, নদীর দিকের অংশে কোনো সমস্যা নেই। কান্ট্রি সাইডের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে বৃষ্টিপাত ও পানি থাকায় কাজ করা সম্ভব হচ্ছে না। পানি নেমে গেলে এবং বৃষ্টি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা হবে।

এদিকে কর্মকর্তাদের পরিদর্শনে কিছুটা আশ্বস্ত হলেও স্থানীয়রা বলছেন, কেবল আশ্বাসে আর আস্থা ফিরছে না। গত কয়েক বছরে একাধিকবার একই স্থানে ফাটল ও ভাঙন দেখা দিলেও স্থায়ী সমাধান হয়নি। ফলে বর্ষার আগে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, ২০২৪ ও ২০২৫ সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। এরই মধ্যে আবারও বাঁধে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক বাড়ছে। তাদের দাবি, অস্থায়ী সংস্কার নয়, মুহুরী নদীর টেকসই বাঁধ নির্মাণ এবং নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নই এ অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

এলাকাবাসীর আশা, যেভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠে এসেছেন, সেভাবেই দ্রুত কার্যকর সংস্কারকাজও বাস্তবায়ন হবে। অন্যথায় বর্ষার পানির চাপ বাড়লে আবারও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে মুহুরী নদীপাড়ের শত শত পরিবার।

দৈনিক ফেনী

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পানি কমার পর বাঁধ মেরামতের আশ্বাস দিল পাউবো

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x