ফেনী    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

সরকারি হাসপাতালে নিরাপত্তা জোরদার

ফেনীতে ৬০ সশস্ত্র আনসার মোতায়েন

ফেনীতে ৬০ সশস্ত্র আনসার মোতায়েন
ছবি: দৈনিক ফেনী

ফেনীর ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে প্রতিটিতে ১০ জন করে মোট ৬০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বুধবার (১ জুলাই) থেকে তারা দায়িত্ব পালন শুরু করেন। জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম (পিএএমএস) এ তথ্য নিশ্চিত করে জানান, দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৫ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন কর্মসূচির অংশ হিসেবে ফেনীতেও এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) জাতীয় সম্মেলনে চিকিৎসকেরা কর্মস্থলে নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের নজরে আনেন। চিকিৎসকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা রোধে উপজেলা হাসপাতালগুলোতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের দাবি জানানো হয়।

জেলা কমান্ড্যান্ট বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আনসার সদস্যদের পেশাদারিত্ব ও সফল দায়িত্ব পালনের অভিজ্ঞতার ভিত্তিতেই প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন প্লাটুন কমান্ডার ও নয়জন আনসার সদস্য ২৪ ঘণ্টা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। হাসপাতালের সার্বিক

নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং সরকারি চিকিৎসা সরঞ্জাম রক্ষাই হবে তাদের প্রধান দায়িত্ব। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। এ উদ্যোগের মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি চিকিৎসক ও রোগীদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফেনীতে ৬০ সশস্ত্র আনসার মোতায়েন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী
ফেনীতে ৬০ সশস্ত্র আনসার মোতায়েন
0:00 0:00
1.0x