ফেনী    বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
দৈনিক ফেনী

ফেনীতে মারধরের শিকার 'মানসিক প্রতিবন্ধী' যুবকের মৃত্যু

ফেনীতে বাকবিতণ্ডার একপর্যায়ে মারধরের শিকার হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) ভোর পৌনে ৪টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত ব্যক্তির নাম মো. জসিম উদ্দিন (৩০)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের মৃত তমছির আলীর ছেলে। জসিম মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন পুলিশ। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাত ১১টার দিকে শহরের বড় মসজিদ এলাকা থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জসিম উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে বড় মসজিদ এলাকায় গণপিটুনি দেওয়া হয়েছে বলে জানানো হয়। ভোররাতে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকন উদ দৌলা বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা লোকজনের পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, পিবিআই ইতোমধ্যে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। শনিবার রাতে শহরের বড় মসজিদ এলাকায় তার সঙ্গে হাতাহাতি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। সেখানে তাকে মারধর করা হয়, তবে সেটি গণপিটুনি নয়। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট থানাকে তার পরিবারের সদস্যদের অবহিত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে সেগুলো প্রকাশ করা সম্ভব নয়। আশা করছি শিগগিরই ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে।

দৈনিক ফেনী

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফেনীতে মারধরের শিকার 'মানসিক প্রতিবন্ধী' যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুল আমীন রিজভী কর্তৃক পপুলার অফসেট প্রেস, মিজান রোড, ফেনী-৩৯০০ থেকে মুদ্রিত এবং ৪৩৪, আমিন টাওয়ার (৬ষ্ঠ তলা), ট্রাংক রোড, ফেনী হতে প্রকাশিত।
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক ফেনী

0:00 0:00
1.0x